[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মাগুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মাগুরায় সোমবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। একইসঙ্গে মাঝেমধ্যে দমকা বাতাস বইছে।
এর ফলে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে।
মাগুরা শহরের জামরুল তলা এলাকার চা-দোকানি উজ্জ্বল বসু বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণে শহরে কোনো লোকজন নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।
.png)
অন্য এক মুদি দোকানদার লিটন সাহা বলেন, ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি মধ্যে লোকজন জরুরি কাজ বাইরে তেমন বের হচ্ছে না।
রিকশাওয়ালা বাহার হোসেন বলেন, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। তবে ঝড়-বৃষ্টি যাইহোক আমাদের কাজ করেই খেতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!