[ দেশজুড়ে ]
চলন্ত ট্রেনের দরজার হাতল ভেঙে নিথর হলেন যুবক
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিজয় এক্সপ্রেস ট্রেনের দরজার হাতল ভেঙে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গুনবতী রেলওয়ে স্টেশন সংলগ্ন দশবা এলাকায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুণবতী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দেশ ক্ষেত্রী।
তিনি জানান, দুপুরে স্টেশন সংলগ্ন দশবা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান অজ্ঞাত এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাশে ট্রেনের দরজার একটি হাতল পড়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি গতি তোলার পর হাতল ভেঙে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পরে ফেনী রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
.png)
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আকবর জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!