ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় সিত্রাং

বরিশালে বৃষ্টিপাতের নতুন রেকর্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ২৫ অক্টোবর ২০২২
বরিশালে বৃষ্টিপাতের নতুন রেকর্ড
বরিশালে বৃষ্টিপাতের নতুন রেকর্ড

বরিশালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ৩৫৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতোমধ্যে টানা বর্ষণ ও অমাবস্যায় সৃষ্ট জোয়ারের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহফুজুর রহমান। এর আগে রোববার রাত ৯টা থেকে সোমবার রাত ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়েছে। তবে বরিশাল নগরীর বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর মধ্যেই পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

অবজারভার মো. মাহফুজুর রহমান জানান, প্রায় সাত বছর আগ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ডটি ছিল ১৯৬৭ সালের ১০ নভেম্বর। এরপর ২০১৬ সালে সেই রেকর্ড অতিক্রম করে। গত রোববার রাত ৯টা থেকে সোমবার রাত ৯টা পর্যন্ত ৩৫৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!