[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু
আটককৃত আবুল কালাম- ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে পৌর শহরের এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম একই এলাকার মুহাম্মদ আলীর স্ত্রী। এ ঘটনার সঙ্গে জড়িত ছেলে আবুল কালামকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কালাম সোমবার সন্ধ্যায় মাদক কেনার জন্য তার মায়ের কাছে টাকা চান। পরে কালামের ছোট ভাই বাড়ির বাইরে গেলে কালাম তার মাকে পিটিয়ে হত্যা করেন। হত্যার পর মায়ের লাশ কম্বল পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখেন। কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখতে পান।
.png)
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!