শনিবার বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ বলেন, তাৎক্ষণিক ওই যুবকের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে তার কিছু কথা লেখা ছিলো।
.png)
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সোহেলের দোকান খুলে বসেন তার দোকানের কর্মচারী প্রাহিম। বেলা ১১টার দিকে দোকানে আসেন সোহেল। এরপর দোকানের বাইরে যায় প্রাহিম ও রাসেল। কিছুক্ষণ পর দোকানে এসে কাউকে দেখতে না পেয়ে ভেতরের কক্ষে গেলে সোহেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান একজন ক্রেতা।
ওসি আরো জানান, চিরকুটসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান কর্মচারী রাসেল ও প্রাহিম নামের দুজনকে আটক করা হয়েছে।