ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২৫ অক্টোবর ২০২২
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোহেল মিয়া উপজেলার কুলকান্দি ইউনিয়নের আঠিঁয়াবাড়ি গ্রামের শাহ জালালের ছেলে। সোহেল দেওয়ানগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন।

জানা যায়, সোহেল মিয়া পাথর্শী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে ছোট মামা সেলিম মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। সোমবার বিকেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ইন্টারনেট সংযোগে সমস্যা হলে মামা বাড়ির ছাদে গিয়ে ইন্টারনেটের তার মেরামত করতে যান সোহেল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

মৃত সোহেলের মামা সেলিম মিয়া বলেন, আমার বাড়িতে থেকে লেখাপড়া করতো সোহেল। সোমবার বিকেল থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। মঙ্গলবার সকালে আমার বাড়ির ছাদে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেলের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!