[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলার আসামি সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুর রহমান উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মোতালেব আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার একটি গ্রামের বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঐ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত সাইদুর রহমানের বোনের বাড়ি চাকুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!