ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইরাল হতে ছাত্রকে পিটিয়ে ‘টিকটক’ বানাল কিশোর গ্যাং

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২৯ অক্টোবর ২০২২
ভাইরাল হতে ছাত্রকে পিটিয়ে ‘টিকটক’ বানাল কিশোর গ্যাং
প্রতীকী ছবি

১৩ অক্টোবর সকাল ১০টা। প্রাইভেট পড়ে স্কুল গেটের বাইরে বের হয় গোলাম রাব্বি। তখন কথা আছে বলে তাকে ডেকে নেয় কিশোর গ্যায়ের চার সদস্য নুরুউদ্দিন, রবিউল, ফারদিন ও তামিম। পরে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে তিনজন আর ভিডিও করে একজন। এরপর তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিওতে দেখা যায়, রাব্বি ‘বাচাঁও, বাঁচাও’ বলছে আর তারা তাকে পেটাচ্ছে। আবার সঙ্গে সঙ্গে র‌্যাম্পশো গান বাজছে এবং তারা আনন্দ উল্লাস করছে! 

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে। ভুক্তভোগী গোলাম রাব্বি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার গান্দার দিয়া গ্রামের প্রবাসী বাবুল হোসেনের ছেলে। 

রাব্বির মা রোকসানা আক্তার বলেন, ইউপি চেয়ারম্যান জাহিদ ভুইয়ার কাছে বিচার চাইলে তিনি থানায় যেতে বলেন। থানার ওসি ১৬ অক্টোবর পুলিশ ফাঁড়ির এসআই আমজাদকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। 

Advertisement

তিনি আরো বলেন, এক আসামির বাবা শাহাজাহান হুমকি দিচ্ছে কেন থানা পুলিশ করলাম। আবার আমার ছেলেকে ধরে নিয়ে যাবে বলেও হুমকি দিচ্ছেন।

শিক্ষার্থীকে মারধর ও টিকটক করে ফেসবুকে ভাইরাল ঘটনার সত্যতা স্বীকার করে এএসআই আমজাদ হোসেন বলেন, আমি তো আর মামলা করার এখতিয়ার রাখি না। ফাড়ির ইনচার্জ ছাড়া আসামি ধরতে পারি না। 

ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক বলেন, ঐ শিক্ষার্থীর এসব ঘটনা সত্য। ঐ সময় আমি ছুটিতে ছিলাম। এরা সবাই কিশোর গ্যাং। তাদের বয়স ১৬-১৮ হবে। থানার ওসি আসামি গ্রেফতার করতে এএসআই আমজাদকে নির্দেশ দিয়েছেন। 

স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন, এরা সবাই বখাটে। এদের আইনের আওতায় আনা দরকার। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!