ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরযাত্রীবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, হাসপাতালে ১৬

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৫৩, ৩১ অক্টোবর ২০২২
বরযাত্রীবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, হাসপাতালে ১৬
ছবি: ডেইলি বাংলাদেশ

রোববার তখন রাত। কনে নিয়ে কয়েকটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন বরযাত্রীরা। ওই সময় পরে তাদের গাড়িবহরের কাছে একটি বালুভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বরযাত্রীর মাইক্রোবাস ও ইজিবাইকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের প্রায় ১৫ যাত্রী ও ইজিবাইকের চালক আহত হন। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি সুজয় কুমার রায়। এর আগে রোববার রাতে ওই এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত ব্যক্তিরা হলেন- বরযাত্রী তমা (১৪), জান্নাতুন ফেরদৌস (১৮), সাফা (৩ মাস), সিফা (৫), সোহানা (৮), নারগুন নাহার (২২), সামসুন বেগম (২২), সাব্বির হোসেন (৮), সোহাগ ইসলাম (১১), শাহীন আলম (২০), মমিনুল ইসলাম (২৬), আলমগীর হোসেন (২৮), জমিরুল ইসলাম (৩৩), আইজউদ্দিন (৬৬), ওলিয়ার রহমান (৫০)ও থ্রি হুইলার চালক গোপাল চন্দ্র (৪৫)।

Advertisement

জানা যায়, রোববার রাতে ময়দানদিঘী ইউপির সোনাপাড়া এলাকা থেকে কনে নিয়ে কয়েকটি মাইক্রোবাসে বাড়িতে ফিরছিলেন বরযাত্রীরা। পরে তাদের গাড়িবহরের কাছে একটি বালুভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বরযাত্রীর মাইক্রোবাস ও ইজিবাইকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের প্রায় ১৫ যাত্রী ও ইজিবাইকের চালক আহত হন।

ওসি সুজয় কুমার রায় বলেন, রোববার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!