ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে ট্রাকের ধাক্কায় দাদা-নাতি নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২২
কালাইয়ে ট্রাকের ধাক্কায় দাদা-নাতি নিহত
ফাইল ছবি

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দাদা-নাতি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচশিরা-মোলামগাড়ি সড়কের মহিরম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাইয়ের পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে ৫৫ বছর বয়সী নজরুল ইসলাম ও একই গ্রামের মাহমুদুল হাসানের ছেলে পাঁচ বছরের সাকিব। তারা সম্পর্কে দাদা-নাতি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে মোলামগাড়িহাট বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন দাদা-নাতি। মহিরম এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় পাঁচশিরা থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দাদা-নাতি নিহত হন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!