সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মেহনাজ হাওলাদারের ছেলে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য।
.png)
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বেরিয়ে ভান্ডারিয়া উপজেলার লিংকরোড হয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন মামুন। আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রেখে যায় তারা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।