সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী এ রায় ঘোষণা করেন। এ মামলায় খালাস পেয়েছেন একজন।
আমৃত্যু দণ্ডিতরা হলেন- ৬৫ বছর বয়সী মাইন উদ্দিন ও তার ভাই ৬০ বছরের আবুল কাসেম ব্যাপারী। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ৬০ বছরের মাইন উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. আজিজুল হক, ৫০ বছরের দুলাল উদ্দিন ও আব্দুল মান্নান।
.png)
বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সুলতানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন সুলতান, তার ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশী মুজিবুর রহমান। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সুলতানের ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকেন আসামিরা। একপর্যায়ে সুলতানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেন তারা। এ সময় বাঁচাতে গেলে নিহতের ছেলে মোবারক ও আজাদকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় পরদিন শ্রীপুর থানায় মামলা করেন সুলতানের ভাই মোতাহার হোসেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।