মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
.png)
এ সময় রইস মুদি নামের দোকানে অতিরিক্ত চিনি মজুত রাখা ও বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা, একই অপরাধে বিপ্লব মুদি দোকানকে ৫ হাজার টাকা, মিঠু মুদি দোকানকে দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ৬ হাজার টাকা, অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করায় জান্নাত হোটেলকে ১ হাজার টাকা এবং বিষাক্ত রং ব্যবহার করে পণ্য উৎপাদন করায় মোস্তফা চা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় বাগমারা থানা পুলিশ সহযোগিতায় ছিলো। সাধারণ ভোক্তার অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাসুম আলী।