ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঁচা খাবার বিক্রির দায়ে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২৭ অক্টোবর ২০২২
পঁচা খাবার বিক্রির দায়ে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিম্নমানের খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রির দায়ে ২টি খাবার হোটেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরি ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রির অপরাধে চন্দ্রগঞ্জস্থ শ্রমিক হোটেলের মালিককে ১০ হাজার টাকা এবং দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শাহীন হোটেলের মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

এসএম সিরাজুল সালেহীন বলেন, খাবার সামগ্রী তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই মেনে নেয়া যায় না। কারণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেলে মানুষের শরীরে নানা ধরনের রোগ-ব্যাধি দেখা দিতে পারে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সদর থানার পুলিশ সদস্যরাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!