ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দা বাহিনীর প্রধান নাছির হত্যায় গ্রেফতার ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২ নভেম্বর ২০২২
দা বাহিনীর প্রধান নাছির হত্যায় গ্রেফতার ১
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় ‘দা বাহিনী’র প্রধান নাছির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিহত নাছির উদ্দিনের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়া এলাকার মোজাফ্ফর আহমদ, মেয়ে হাজেরা বেগম, ছেলে আসহাব উদ্দিন, আসহাব উদ্দিনের স্ত্রী আসমা উল হুসনা, টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম, তার ভাই জাহেদুল ইসলাম, টৈটং ইউনিয়ন পরিষদের অপর সদস্য আব্দুল জলিল ও সাকের হোসেন।

এদিকে, বুধবার দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকা থেকে আসামি আসমা উল হুসনাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল, আবুল কালাম ও তার ভাই জাহেদুল ইসলামকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলায় আসামি করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি ফরহাদ আলী বলেন, তদন্তে কোনো আসামি নির্দোষ প্রমাণিত হলে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে। একইসঙ্গে ঘটনায় সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার আসমা উল হুসনাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!