অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম নামাপাড়ার সোহেল মিয়ার ১৩ বছর বয়সী মেয়ে ৩০ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার মায়ের সঙ্গে ঘর থেকে বের হয়। বের হওয়ার পরই মা মোরশেদা খাতুন ও মেয়েকে জিম্মি করে বকশীগঞ্জ উপজেলার পুরান টুপকারচর গ্রামের আনু মিয়া (৩৫)। এ সময় অন্যাদের সহায়তায় ওই কিশোরীকে অপহরণ করেন। এরপর থেকেই অপহরণকারী আনু মিয়া ও অপহৃত কিশোরী নিখোজঁ রয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টা পর ১ নভেম্বর দিবাগত রাতে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা সোহেল মিয়া। ওই অভিযোগে আনু মিয়ার বাবা আব্দুল আলীকেও (৬৫) আসামি করা হয়েছে।
.png)
অভিযোগকারী সোহেল মিয়া জানান, ঘটনার পর বিষয়টি আনু মিয়ার বাবা আব্দুল আলীকে অবহিত করা হয়। আব্দুল আলী কন্যাকে ফেরত দেওয়ার নামে টাল-বাহনা করতে থাকেন। তাই থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
অভিযুক্ত আনু মিয়ার বাবা আব্দুল আলী জানান, বিগত তিন মাস ধরে ছেলে আমার বাড়ি থেকে চলে গেছে। তারপরেও মোবাইলে চেষ্টা করেছি। আনু মিয়ার মোবাইল বন্ধ থাকায় মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।