জানা গেছে, উপজেলার রাজপাট ইউনিয়নের রাজপাট গ্রামের এসকেন সরদার এর বাড়িতে দীর্ঘদিন জুয়া খেলার আসর বসে আসছিল। কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম বিষয়টি অবগত হলে জুয়াড়িদের আটক করতে বিশেষ অভিযান চালান। এ সময় জুয়ার আসর থেকে হাতেনাতে ৬ জুয়াড়িকে আটক করা হয়।
কাশিয়ানী থানার ইন্সেপেক্টর ফিরোজ আলম জানান, অভিযানের সময়ে জুয়ার বোর্ড থেকে ১৮ হাজার ৮০০ টাকা এবং জুয়া খেলার সরমঞ্জাদি উদ্ধার করা হয়েছে।
.png)
আটককৃতরা হলো-মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামের মৃত ছালাম শেখের ছেলে মুসা শেখ, কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের দলিল উদ্দিন মোল্যার ছেলে কুদ্দুস মোল্যা, রাজপাট গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে হাফিজুর রহমান, একই গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে মো. ওসিম , রাজপাট গ্রামের পিতা বাবু শেখের ছেলে এসকেন সেখ ও তেতুলিয়া গ্রামের মো. রুহুল আমীন শিকদারের ছেলে গাজী সিকদার।
কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী থানা এলাকায় জুয়া খেলার কোনো সুযোগ নেই। অপরাধ করলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।