ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৩ নভেম্বর ২০২২
হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুঁইয়া। দণ্ডপ্রাপ্ত মংছা চিং মারমা লামা উপজেলার ফাঁসিয়াখালি ত্রিশডেবা এলাকার অংক থোয়াই মারমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল করিম।

Advertisement

জানা যায়, ২০১৭ সালের ২৬ জুলাই উপজেলার ফাঁসিয়াখালি ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার কাছে বর্গাচাষের টাকার জন্য যান মাংরক ম্রো। এরপর ২৮ জুলাই পর্যন্ত বাসায় না ফেরায় বর্গাচাষি ডোমং মারমার সঙ্গে যোগাযোগ করেন মাংরক ম্রোর পরিবার।

ওই সময় ডোমং মারমা জানান ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে ২৭ জুলাই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন মাংরক ম্রো।  এ ঘটনায় মংছা চিং মারমাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে মংছা চিং মারমার দেওয়া তথ্যমতে, লামা ফাঁসিয়াখালি মুরুংঝিরির আগা এলাকার ঝিরির পাশ থেকে মাথাছাড়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০১৭ সালের ১ আগস্ট লামা থানায় হত্যা মামলা করেন মাংরক ম্রোর ছেলে মেনতাম ম্রো।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!