ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষপানে প্রেমিকার সামনেই ‘ভালোবাসার প্রমাণ’ দিলেন প্রেমিক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৮, ৪ নভেম্বর ২০২২
বিষপানে প্রেমিকার সামনেই ‘ভালোবাসার প্রমাণ’ দিলেন প্রেমিক
মৌলভীবাজার সরকারি কলেজ গেট -ফাইল ছবি

মৌলভীবাজারে ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে‌ বিষপানে আত্মহত্যা করেছেন এক তরুণ। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে প্রেমিকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর প্রেমিকার সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেন প্রেমিক। সন্ধ্যায় মেয়েটির সামনেই বিষপান করেন ওই ছেলে। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মৌলভীবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ বলেন, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর ঘটনাটি ঘটেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!