ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে জাহাজে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭, ৪ নভেম্বর ২০২২
কর্ণফুলীতে জাহাজে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে
ক্ষতিগ্রস্ত জাহাজটি

ট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের জেটিতে রাখা একটি জাহাজে আগুন লেগেছে। তবে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটার দুই নম্বর ব্লু হারবাল ফিশিং লিমিটেড মামুনুর রশিদের জেটিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হামিদা দোজা কোম্পানির এমবি ডব্লিউ ক্রিস্টাল ৮ নামের জাহাজটি দীর্ঘদিন ধরে জেটিতে পড়ে ছিল। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা জাহাজের ভেতর মট তৈরির সময় আগুন ধরে যায়।

Advertisement

চাক্তাই রামা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

হামিদা দোজা লিমিটেডের ম্যানেজার এসএম মাঈনুদ্দিন বলেন, জাহাজটি দুই বছর আগে সাগরে ডুবে গিয়েছিল। এরপর উদ্ধার করে জেটিতে নিয়ে আসা হয়। শ্রমিকরা মেরামতের কাজ করার সময় আগুন ধরে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!