ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরেই গৃহবধূকে গলা কেটে-পুড়িয়ে মারলেন স্বামী

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ৪ নভেম্বর ২০২২
ঘরেই গৃহবধূকে গলা কেটে-পুড়িয়ে মারলেন স্বামী
ছবিতে আছিয়া বেগম

নড়াইলে নিজ ঘরের বিছানায় এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম (২২) ওই গ্রামের রনি শেখের স্ত্রী। ঘটনার পর স্বামী রনি শেখ পালিয়ে গেছেন।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, আছিয়া একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে। চার বছর আগে রনি শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। শোনা যায়, রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ। বিছানার চাদর, তোষক, কাথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে।

Advertisement

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে রনি তাকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছেন। রনি পালিয়ে গেছেন। ওই বাড়িতে শিশুটিকে নিয়ে তারা দুইজনই থাকতেন। মরদেহ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!