ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রকৌশলী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:২১, ৫ নভেম্বর ২০২২
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রকৌশলী
ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আহতরা হলেন- অটোরিকশার যাত্রী কামরুজ্জামান ও চালক আব্দুর রহিম।

Advertisement

স্থানীয়রা জানায়, কেরানীহাট এলাকায় দোহাজারীগামী একটি পিকআপকে ওভারটেক করছিল অটোরিকশাটি। এ সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা একটি ডাম্প ট্রাক। এতে অটোচালকসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশের একটি টিম। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!