[ দেশজুড়ে ]
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, যুবক নিহত
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের চৌরাস্তার এটিআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আলাউদ্দিন। ১৮ বছর বয়সী আলাউদ্দিন জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো. মোস্তফার ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মফিজউদ্দিন ভূঁইয়া বলেন, বিকেলে মাইজদী থেকে ফেনীর উদ্দেশে রওনা দেয় জননী পরিবহনের একটি বাস। চৌরাস্তায় এটিআই অফিসের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!