শুক্রবার বিকেলে উপজেলার পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম আড়াইহাজারের বেগপাড়ার লোকমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক জানান, পাঁচরুখী এলাকায় লেগুনাকে ধাক্কা দেয় রূপসী বাংলা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই লেগুনাযাত্রী কুলসুম নিহত হন। আহত হন আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)