যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দনিয়া কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
.png)
সিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ওমর ফারুক রিফাত জানান, মোটরসাইকেল যোগে দনিয়া কলেজের সামনের রাস্তায় যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান। নিহত ব্যক্তির সঙ্গে থাকা বিভিন্ন কাগজ উদ্ধার করা হয়েছে। কাগজের তথ্যানুযায়ী নিহতের নাম সিরাজুল ইসলাম মুক্তি। তার বাবার নাম নুর মোহাম্মদ সরদার। তিনি মিরপুর ১২ নম্বরে থাকেন। ব্যবসার পাশাপাশি মোটরসাইকেলের রাইড শেয়ারিং করতেন। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজনকে পাওয়া যায়নি।