[ দেশজুড়ে ]
মাদারীপুরে বাসচাপায় প্রবাসীর স্ত্রী নিহত, আহত ২
হাসপাতালে স্বজনদের ভিড়
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে গ্রীন লাইন পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ নিহতের শিশু ছেলেও গুরুতর আহত হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর পৌর এলাকার বৌলগ্রাম ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহন ও টেকেরহাট থেকে রাজৈরের দিকে আসা ভ্যানকে চাপায় দেয় গ্রীন লাইন পরিবহন। বাসটিকে পুলিশ আটক করেছে।
.png)
নিহত গৃহবধূ লাকি বেগম পৌর এলাকার আলমদস্তার মালেশিয়া প্রবাসী ফরহাদ মোল্লায় স্ত্রী। আহত শিশু ভ্যানচালক শামীম শেখ ও নিহতের ছেলে সাজিন মোল্লা আহত অবস্থায় রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মস্তফাপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!