ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শরীর বিচ্ছিন্ন হেলপারের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ২৬ অক্টোবর ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শরীর বিচ্ছিন্ন হেলপারের
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শরীর বিচ্ছিন্ন হেলপারের

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় বিচ্ছিন্ন হয়েছে হেলপারের শরীর। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। 

বুধবার বেলা ১১টার দিকে ওই উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তি বাসের হেলপার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন।

Advertisement

তিনি বলেন, সিয়াম নামে একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সামনের আরো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!