ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২, ৫ নভেম্বর ২০২২
বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের 
নিহত রবিউল ইসলাম রবিন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন ওরফে মধু নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৭ বছরের রবিন গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। তিনি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিঞা।

Advertisement

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মধুর বাড়ির কাছে তার ওপরে হামলা চালান কয়েকজন দুর্বৃত্ত। তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেসময় মধু দৌড়ে কিছুদূর যাওয়ার পর রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান মধু।

তিনি আরো বলেন, ঘটনাস্থল ঘিরে আমরা অভিযান চালাচ্ছি। এখনো খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!