গাঁজা-ইয়াবাসহ ৩ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির মাঝিগাছা গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. বশির মিয়া, পৌর এলাকা নারায়নপুর মধ্যে পাড়ার নুরুল আলমের ছেলে সজিব মিয়া ও টঙ্গী মোরকন পশ্চিম পাড়ার শাহজাহান মিয়ার ছেলে নূর হোসেন।
জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃত মো. বশির মিয়ার কাছ থেকে ২৭০ পিস ইয়াবা এবং সজিব মিয়া ও নূর হোসেনের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।