মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলার মোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ঐ স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
জানা যায়, মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় নয়াদিল গ্রামের বাসিন্দা শামীম মিয়া (২০) ঐ ছাত্রীর পথরোধ করে। ঐ ছাত্রীকে শামীম প্রেমের প্রস্তাব দেয়। তা প্রত্যাখ্যান করলে সে ছুরি দিয়ে আঘাত করলে ছাত্রীর হাতে লাগে। ছাত্রীর চিৎকারে বখাটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
.png)
স্কুল ছাত্রীর বাবা সাংবাদিকদের জানান, ছেলেটি তার মেয়েকে এর আগেও উত্যক্ত করত। মঙ্গলবার তার মেয়ে বাড়ি ফেরার পথে ছেলেটি আপত্তিকর প্রস্তাব দেয়। তখন সে না করলে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, এ ধরণের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।