ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস উৎসবে নাচের মধ্যেই মারা গেলেন শিল্পী

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯, ৯ নভেম্বর ২০২২
রাস উৎসবে নাচের মধ্যেই মারা গেলেন শিল্পী
পূর্ণচন্দ্র সিংহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রাস উৎসবে দোহার নৃত্য শেষে পূর্ণচন্দ্র সিংহ নামে এক শিল্পীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে ওই উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপে এ ঘটনা ঘটে। পূর্ণচন্দ্র সিংহ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি মনিপুরি সম্প্রদায়ের গান ও নৃত্যর প্রশিক্ষক ছিলেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মনিপুরি মহারাসলীলা সেবা সংঘের অন্যতম সদস্য শ্যামসুন্দর।

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার রাতে দোহার নৃত্য করছিলেন পূর্ণচন্দ্র সিংহ। ওই সময় হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!