ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই কনস্টেবলকে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ৯ নভেম্বর ২০২২
দুই কনস্টেবলকে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাত
ফাইল ছবি

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের দুই কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। বুধবার বিকেলে বন্দর উপজেলার সোনাচরা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের প্রসিকিউটর সৈকত দত্ত জানান, এসআই হাবিবের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম বুধবার বিকেলে বন্দরের সোনাচরা এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা দুই কনস্টেবল শরীফ ও নাসিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে শরীফের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!