[ দেশজুড়ে ]
জাল তুলতে গিয়ে নদীতে ডুবে নিথর জেলে
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় মহানন্দা নদীতে ডুবে মোহাম্মদ শুকুদ্দী নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে ওই জেলের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আলমগীর জাহান।
.png)
তিনি বলেন, সকাল ৬টার দিকে নদী থেকে জাল তুলতে আসেন মোহাম্মদ শুকুদ্দী। ওই সময় ডিঙ্গি নৌকাতে জাল তুলতে গিয়ে নদীতে পড়ে ডুবে মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!