মেঘনা নদীতে ডুবে যুবকের মৃত্যু, স্কুলছাত্র নিখোঁজ
নরসিংদীর মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর বাঁধন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুর ১টার দিকে পানিতে পড়ে নিখোঁজ হয় বাধঁন।
অপরদিকে রায়পুরার পান্থশালা ফেরিঘাটে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র আবির ইসলামের খোঁজ মেলেনি দুইদিনেও।
.png)
মীর বাঁধন সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মীর খোরশেদ আলমের ছেলে ও নরসিংদী শহরের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এই তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতো বাঁধন। দুপুরে তিন বন্ধুর সঙ্গে শহরের কাউরিয়া পাড়া এলাকার নতুন লঞ্চঘাটে মেঘনা নদীতে গোসল করতে যায় বাঁধন। এ সময় ঘাটের সিড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে রায়পুরার পান্থশালা ফেরিঘাটে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র আবির ইসলামের খোঁজ মেলেনি দুইদিনেও। সন্তানকে না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম।