[ দেশজুড়ে ]
দোকানের মালামাল কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী
ফাইল ছবি
যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল কাশেম। ৫৫ বছর বয়সী কাশেম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল বারিকের ছেলে। তার মুদি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঝিকরগাছা হাইওয়ে থানার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, নিজ দোকানের মালামাল কিনতে মোটরসাইকেলে ঝিকরগাছা বাজারে আসছিলেন কাশেম। ঝিকরগাছা হাসপাতাল মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় নাভারণগামী বালুবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
ইন্সপেক্টর মিজানুর জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!