বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী পৌরসভার চরলক্ষ্মীপুর গ্রামের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেশমা আক্তার রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনুস আলী মোল্লার স্ত্রী। আটক লিটন কুমার মণ্ডল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অজরাপুর গ্রামের বাসিন্দা।
.png)
জানা যায়, সকালে বাড়ির সামনের ওই আঞ্চলিক মহাসড়ক দিয়ে হাঁটছিলেন রেশমা। এ সময় ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ট্রাকের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।