ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পকেটে নকল নিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খেল এইচএসসি পরীক্ষার্থী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১০ নভেম্বর ২০২২
পকেটে নকল নিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খেল এইচএসসি পরীক্ষার্থী
করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজ

ভোলার লালমোহনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. নাহিম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।

কেন্দ্রসচিব মো. আব্বাস উদ্দিন বলেন, নাহিমের পকেটে বইয়ের কাটা টুকরা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম। পরে তাকে বহিষ্কার করা হয়। স্থানীয় একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন নাহিম।

ডেইলি-বাংলাদেশ/এমআর/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!