গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৪ এর একটা দল বুধবার রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি পাঁনগাও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুলকে আটক করা হয়। পরে র্যাব রাতেই পুলিশের কাছে হস্তান্তর করে।
কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, র্যাবের হাতে আটক হওয়া স্কুলছাত্র নয়ন হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
গত রোববার রাতে উপজেলার ৭ নং মাসকা ইউনিয়নের পাঁনগাও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং পাঁনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র নয়নমিয়াকে হত্যা করা হয়। নিহতের বাবা বাদী হয়ে হয়ে বুধবার চারজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।