ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনা, গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ১১ নভেম্বর ২০২২
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনা, গ্রেফতার ২
প্রতীকী ছবি

মানিকগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে মালিকপক্ষের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের গুরকী গ্রামের কদম আলীর ছেলে দেলোয়ার হোসেন এবং একই উপজেলার দীঘি ইউনিয়নের উত্তর বিল ডাউলি গ্রামের আব্দুল গনির ছেলে রিপন হোসেন।

ওসি আব্দুর রউফ জানান, শুক্রবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আবাসিক হোটেল পদ্মায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে নারী পাচার আইনে মামলা করা হয়েছে।

Advertisement

এর আগে, গত বুধবার বিকেলে হোটেলে অসামাজিক কাজ হচ্ছে এমন খবর জানিয়ে এক ব্যক্তি  ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঐ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয় নারীসহ ১৮ জনকে আটক করে। তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী দুই ছাত্র, অন্তঃসত্ত্বা এক নারী ও নবম শ্রেণির দুই ছাত্রীকে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। অপর ১৩ জনকে পুলিশ আদালতে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!