ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের বাইকের ধাক্কা, প্রাণ গেল এনএসআই কর্মকর্তার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ১২ নভেম্বর ২০২২
ট্রাক্টরের বাইকের ধাক্কা, প্রাণ গেল এনএসআই কর্মকর্তার
নিহত আল-আমিন

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. আল-আমিন নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে আমতলী আসছিলেন। পথে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান স্থানে পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান এনএসআই কর্মকর্তা। এ সময় আহত হন মাঠকর্মী আবু তাহের। সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এনএসআই কর্মকর্তার লাশ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

Advertisement

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন মাঠকর্মী আবু তাহের।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!