শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। ২১ বছরের জুনায়েদ বিপুল সদরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি ছাপাখানায় কাজ করতেন।
জানা গেছে, বিপুল শহরের নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের ৩য় তলার ব্রেক অ্যান্ড রান নামে একটি প্রতিষ্ঠানে বিলিয়ার্ড খেলছিলেন। এ সময় ৬-৮ জন যুবকের একটি দল সেখানে গিয়ে খেলার জন্য বিপুলকে সরে যেতে বলেন। এ নিয়ে ওই যুবকদের সঙ্গে বিপুলের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা বিপুলের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
.png)
বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে বিলিয়ার্ড খেলা বা পূর্ব কোনো বিরোধে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।