ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেলে যাওয়া বস্তায় ১১ কোটি টাকার আইস-ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ১২ নভেম্বর ২০২২
ফেলে যাওয়া বস্তায় ১১ কোটি টাকার আইস-ইয়াবা
উদ্ধার করা আইস-ইয়াবা

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১১ কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদা সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে নাফ নদীর সীমান্তে টহল দিচ্ছিল বিজিবির লেদা বিওপির একটি দল। একপর্যায়ে নাফ নদী পার হয়ে সন্দেহজনক একজনকে ছোট একটি বস্তা কাঁধে আসতে দেখে থামার জন্য নির্দেশ দেন বিজিবি সদস্যরা। এতে লোকটি সঙ্গে থাকা বস্তাটি ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যান।

Advertisement

পরে ফেলে যাওয়া বস্তাটি খুলে দুই কেজি ১১২ গ্রাম আইস ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ৪৬ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!