এরই ধারাবাহিকতায় বিশ্বকাপকে ঘিরে মণিরামপুর উপজেলার মকমতলা খানপুর গ্রামের ফরহাদ হোসেন নিজ অর্থায়নে তৈরি ৫৫০ হাত পতাকা শতশত নারী পুরুষের উপস্থিতিতে উত্তোলন করেন। ১৫ হাজার টাকা ব্যয়ে ৭ দিনে তৈরি করা হয়েছে পতাকাটি। এরই সঙ্গে ৬ ফুট উচ্চতার দুটি নেইমারের ফেস্টুন তৈরি করা হয়েছে। যা এলাকায় সাড়া ফেলেছে।
ব্রাজিল ভক্ত প্রিয়া খাতুন বলেন, বুঝতে শেখার পর থেকে ব্রাজিল ভক্ত আমি। অবশ্য আমার পরিবারের অন্যরা সবাই আর্জেটিনার সাপোর্টার।
.png)
ফরহাদ হোসেন বলেন, ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করেছি।
বৃদ্ধ আব্দুর রহিম বলেন, ব্রাজিলের নেইমারকে বেশি ভালোবাসি। আশা করছি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।