ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ১৩ নভেম্বর ২০২২
টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
আটক জিসান

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ আব্দুল আমিন জিসান নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিসান একই এলাকার মো. ইউনুসের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, শনিবার বিকেলে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম‍্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল।

Advertisement

ওসি বলেন, জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!