সোমবার সকালে গাংনী উপজেলার বামন্দী বাজারের নাসিম ফল ভান্ডারের সামনে থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। বস্তুটির সঙ্গে একটি চাঁদার চিরকুট ছিল।
ঐ বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে নীল রংয়ের পোশাক ও মাফলার পরা এক ব্যক্তি বোমা সদৃশ বস্তুটি রেখে চলে যান। ব্যবসায়ীরা ভাবছেন, আতঙ্ক ছড়ানোর জন্য এটি রাখা হতে পারে।
.png)
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসরাফিল হোসেন জানান, সকালে ব্যবসায়ী নাছিম তার ফলের দোকান খোলার সময় বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরে পানিতে চুবিয়ে রাখা হয়। একইসঙ্গে একটি চিরকুট উদ্ধার করা হয়।