ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় বাসের ধাক্কায় যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ১৪ নভেম্বর ২০২২
ভালুকায় বাসের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় শাকিব হাসান পিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাকিব হাসান একই এলাকার কাজী সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পিয়াস সকাল ১০টার দিকে তার বাবা সুরুজ মিয়াকে মোটরসাইকেলযোগে সিডস্টোর বাজারে নামিয়ে দিয়ে ভালুকা সদরে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিয়াসের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে পিয়াস সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, চালক রাজন মিয়াকে আটক এবং বাসটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!