ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১৫ নভেম্বর ২০২২
ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. নূরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার রংছাতি ইউপির সীমান্তবর্তী বেতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নূরুল ইসলাম ওই ইউপির সন্যাসীপাড়া এলাকার মো.মফিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক এনামূল হক বলেন, এলাকায় তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। সম্প্রতি সন্ধ্যা হলেই প্রতিদিন পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এ জন্য আমরা গ্রামবাসী সর্তক থাকি। যাতে ধান ক্ষেত নষ্ট করতে না পারে। নূরুলসহ আমরা পাঁচ-ছয়জন ক্ষেতের কাছাকাছি অবস্থান নেই। 

Advertisement

তিনি আরো বলেন, রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল আক্রমণ করে।  এ সময় আমরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে শুঁড় দিয়ে টেনে এবং মাথায় আঘাত করে নূরুলকে গুরুতর আহত করে। পরে আমাদের চিৎকারে গ্রামবাসীরা ধাওয়া করলে চলে যায় হাতির দল। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!