[ দেশজুড়ে ]
বিয়ের ১৯ দিন পরই বিদ্যুৎ কেড়ে নিল যুবকের প্রাণ
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের ১৯ দিন পর বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম ওই এলাকার নায়েব আলীর ছেলে। তিনি ১৯ আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ১৯ আগে বিয়ে করেছেন আশরাফুল। সকালে রাস্তার পাশে ভেঙে যাওয়া বিদ্যুতের বাঁশের খুঁটি মেরামত করছিলেন আশরাফুল ও আরেক যুবক। ওই সময় তার ছিড়ে গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!