[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফাইল ছবি
কুড়িগ্রামে অটোরিকশার চার্জারের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে রমিচা বেগম নামে ৩৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রমিচা একই গ্রামের মো. সাত্তার আলীর মেয়ে। তিনি দুই সন্তানের মা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, মঙ্গলবার রাতে বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেন রমিচার ছোট ভাই মকমল হোসেন। বুধবার সকালে অটোরিকশাটি চার্জ থেকে খুলে নিলেও বিদ্যুতের তার অরক্ষিত ছিল। পরে তার গোছাতে গিয়ে অটোরিকশার চার্জারের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন রমিচা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!