[ দেশজুড়ে ]
নরসিংদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
নরসিংদীতে উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মাঠে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

.png)
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ হেল জাকি’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যরা।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় আগত বিভিন্ন স্টলের প্রকল্প পরিদর্শন করেন। মেলায় স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় ৭০টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত উয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!